হোম » আজকের এই দিনে » ২২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

২২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আওয়াজ অনলাইন: প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৩৭৭ – দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৫১৯ – ব্রিটেনে দাসপ্রথা বাতিল।

১৫৫৫ – হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।

১৫৫৫ – সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।

১৬৩৩ – পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

১৭৬৭ – ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।

১৭৭২ – ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।

১৮১৪ – লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৯০৪ – আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম।

১৯১১ – পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৫ – নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।

১৯২১ – ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

১৯৩৯ – সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ের সর্বভারতীয় অধিবেশনে সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

১৯৪০ – সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

১৯৪১ – হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন।

১৯৭২ – আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।

১৯৮১ – ইরানি প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত।

১৯৮৬ – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি করেন আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো মারাদোনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করে।

১৯৮৯ – পনেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধ বিরতি মেনে নিতে রাজি হয়।

২০০২ – ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত।

জন্ম

১৭৬৭ – ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।

১৮৩৭ – পল মর্ফি, মার্কিন দাবাড়ু।

১৮৫৫ – স্যামুয়েল মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৮৫৬ – হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।

১৮৮৯ – কবি শেখর কালিদাস রায়, রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা।

১৮৯৮ – এরিখ মারিয়া রেমার্ক, জার্মান সাহিত্যিক ও স্বনামধন্য লেখক।

১৮৯৮ – এরিখ মারিয়া রেমার্ক, জার্মান লেখক।

১৯০৩ – জন ডিলিঞ্জার, মার্কিন ব্যাংক ডাকাত।

১৯০৬ – বিলি ওয়াইল্ডার, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী ইহুদি মার্কিন সাংবাদিক এবং চিত্রনাট্যকার।

১৯১২ – সাগরময় ঘোষ, বাঙ্গালী লেখক ও বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’এর সাবেক সম্পাদক।

১৯২২ – ভি বালসারা, ভারতীয় সঙ্গীত পরিচালক আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী।

১৯২৩ – গৌরকিশোর ঘোষ, প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।

১৯৩২ – অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী।

১৯৩২ – সোরায়া এসফানদিয়ারি-বখতিয়ারি, একজন ইরানি অভিনেত্রী।

১৯৪০ – আব্বাস কিয়রোস্তামি, বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, আলোকচিত্রশিল্পী।

১৯৪৩ – ক্লাউস মারিয়া ব্রানডাউয়া, অস্ট্রীয় অভিনেতা ও পরিচালক।

১৯৪৪ – হেলমাট ডায়েটল, জার্মান চলচ্চিত্র পরিচালক এবং লেখক।

১৯৪৯ – মেরিল স্ট্রিপ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা।

১৯৬০ – এরিন ব্রকোভিচ, মার্কিন আইনজ্ঞ।

১৯৬৪ – ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক।

১৯৭৪ – বিজয় (অভিনেতা) আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, একজন ভারতীয় তামিল ছবির নায়ক।

১৯৮৪ – জেরোমি টেলর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৮৭ – নিকিতা রাকাভেৎসা, অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার।

মৃত্যু

১০৩৭ – ইবনে সিনা, মধ্যপ্রাচ্যের কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী।

১৪২৯ – জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি, মধ্যযুগের একজন প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী।

১৯৩৬ – মরিস শ্লিক, জার্মান দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং যৌক্তিক ইতিবাদের উদ্গাতা।

১৯৪০ – মন্টি নোবেল, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৯৫৯ – তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।

১৯৬৫ – ডেভিড ও. সেলৎসনিক, মার্কিন প্রযোজক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র স্টুডিও নির্বাহী।

১৯৬৯ – জুডি গারল্যান্ড, মার্কিন গায়িকা ও অভিনেত্রী ছিলেন।

১৯৭৬ – গোপীনাথ কবিরাজ, ভারতীয় বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত ও দার্শনিক ছিলেন।

১৯৮৭ – ফ্রেড অ্যাস্টেয়ার, আমেরিকান অভিনেতা এবং নৃত্যশিল্পী।

১৯৯০ – ইলিয়া ফ্রাংক, সোভিয়েত পদার্থবিজ্ঞানী।

১৯৯৩ – প্যাট নিক্সন, আমেরিকান শিক্ষাবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ডের সহধর্মণী।

২০০৮ – জর্জ কার্লিন, আমেরিকান স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক এবং সামাজিক সমালোচক ছিলেন।

২০২০ – অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!