হোম » আজকের এই দিনে » আখতার উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিজিএসের শোক প্রকাশ

আখতার উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিজিএসের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ বনানী গ্রীণ সোসাইটির সম্মানিত সিনিয়র সদস্য সবার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি আখতার উদ্দিন আহমেদ আজ সোমবার (৭ জুলাই) ভোর ৫ টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বনানী গ্রীণ সোসাইটি। আজ বাদ জোহর বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তাঁর দাদার কবরের পাশে শায়িত করা হবে।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তান ও কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বনানী গ্রীন সোসাইটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ বনানী গ্রীন সোসাইটির সকল সদস্যবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার-পরিজনকে সমবেদনা জানান ও শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!