হোম » আজকের এই দিনে » ৬ ফেব্রুয়ারি: আজকের এই দিনে

৬ ফেব্রুয়ারি: আজকের এই দিনে

আওয়াজ অনলাইন: এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি:
১৭৮৮ – সালের এই দিনে, ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষনা করা হয়।
১৮৪০ – সালের এই দিনে, ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যাণ্ডের আত্মপ্রকাশ।
১৯১৮ – সালের এই দিনে, ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৩২ – সালের এই দিনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
১৯৫৮ – সালের এই দিনে, মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।
১৯৭২ – সালের এই দিনে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১ – সালের এই দিনে, কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
১৯৯৭ – সালের এই দিনে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে দেশিকোত্তম সম্মানে ভূষিত হন।
১৯৯৮ – সালের এই দিনে, ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।
২০০০ – সালের এই দিনে, দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।

জন্ম:
১৮৮৮ – সালের এই দিনে, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।
১৮৯৫ – সালের এই দিনে, মার্কিন বেসবল খেলোয়াড় বেব রুথ জন্মগ্রহণ করেন।
১৯০৮ – সালের এই দিনে, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী আমিন্‌তোরে ফান্‌ফানি জন্মগ্রহণ করেন।
১৯১১ – সালের এই দিনে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগান জন্মগ্রহণ করেন।
১৯২৯ – সালের এই দিনে, ট্রাঙ্কুলাইজার আবিষ্কারকর্তা কলিন মারডক জন্মগ্রহণ করেন।
১৯৪৫ – সালের এই দিনে, জামাইকান রেগে (reggae) শিল্পী, গীটার বাদক, গীতিকার বব মার্লে জন্মগ্রহণ করেন।
১৯৭১ – সালের এই দিনে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হগ জন্মগ্রহণ করেন।
১৯৮৩ – সালের এই দিনে, ভারতীয় ক্রিকেটার এস. শ্রীসান্থ জন্মগ্রহণ করেন।
১৯৮৬ – সালের এই দিনে, জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলর জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৯০৭ – সালের এই দিনে, বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য কালীচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৩৭ – সালের এই দিনে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৪৬ – সালের এই দিনে, বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন।
১৯৪৭ – সালের এই দিনে, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী মৃত্যুবরণ করেন।
১৯৭৬ – সালের এই দিনে, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক মৃত্যুবরণ করেন।
সংগৃহিত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!