
আজ ৪ ফেব্রুয়ারি ২০১৮, রোববার। ২২ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫ তম (অধিবর্ষে ৩৬ তম) দিন। এক নজরে যেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলীঃ
১৬২৮ – আজকের এই দিনে- সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৭৮৩ – আজকের এই দিনে- ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৭৮৩ – আজকের এই দিনে- যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।
১৭৮৯ – আজকের এই দিনে- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
১৭৯২ – আজকের এই দিনে- যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।
১৭৯৭ – আজকের এই দিনে- ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৮৯৯ – আজকের এই দিনে- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।
১৯২২ – আজকের এই দিনে- বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস এর দ্বার উদঘাটন করেন।
১৯৪৮ – আজকের এই দিনে- দ্বীপ দেশ শ্রীলংকা বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়।
১৯৫২ – আজকের এই দিনে- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে।
১৯৭২ – আজকের এই দিনে- বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
জন্মঃ
১৯১৭ – আজকের এই দিনে- পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান জন্মগ্রহণ করেন।
১৯২১ – আজকের এই দিনে- ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ জন্মগ্রহণ করেন।
১৯৩৬ – আজকের এই দিনে- বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন জন্মগ্রহণ করেছিলেন।
১৯৪০ – আজকের এই দিনে- নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার গাও শিংশিয়ান জন্মগ্রহণ করেন।
১৯৮৬ – আজকের এই দিনে- বাংলাদেশী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে বর্তমান অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ জন্মগ্রহণ করেন।
মৃত্যুঃ
১৯১২ – আজকের এই দিনে- বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনমোহন বসু মৃত্যুবরণ করেন।
১৯৩৯ – আজকের এই দিনে- এডওয়ার্ড স্যাপির, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী মৃত্যুবরণ করেন ।
১৯৭৪ – আজকের এই দিনে- বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস) মৃত্যুবরণ করেন।
১৯৯০ – আজকের এই দিনে- ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী মৃত্যুবরণ করেন।
২০১২ – আজকের এই দিনে- ইংরেজ অভিনেতা হ্যারি ফওলের মৃত্যুবরণ করেন।
সম্পাদনা- এম হিরন প্রধান।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী