
আওয়াজ অনলাইন: বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের আমেজ। বৃহস্পতিবার রাতে ফাইনাল চলাকালীনই ঘোষণা হয় ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচের বাংলাদেশ দল।
এখন অপেক্ষা, কবে আবার মাঠে নামবে টিম বাংলাদেশ। তার আগে আরও একজনের জন্য অপেক্ষায় টাইগার সমর্থকরা। তিনি নতুন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
২২ ফেব্রুয়ারী থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। অনুশীলন শুরুর আগেই ঢাকা আসবেন দ্বিতীয় মেয়াদে হেড কোচের দায়িত্ব পাওয়া হাথুরু। অতি নির্ভরশীল সূত্রে জানা গেছে, অনুশীলন শুরুর ৪৮ আগেই রাজধানীতে পা রাখবেন হাথুরু।
আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা এ লঙ্কানের।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা