
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে “বিজয় নয়- অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য”, “শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের আয়োজনে এ বার্ষিক ক্রীড়ানুষ্ঠান-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের সহ-সভাপতি ও লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের সভাপতি ও রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ইয়াছির জাহান হোসেন পিএসসি।
এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়কের সহধর্মিণী মিসেস আফরোজা সুলতানা।
এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের অধ্যক্ষ মোঃ সেকেন্দার আলী সরকারসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক