
এম এ রাশেদ: বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যক্ষ এ এন এম আহছানুল হক বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ভোট করতে হবে।
গতকাল শুক্রবার রাতে কাহালুর মুরইল ইউনিয়নের শীতলাই স্ট্যান্ডে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের এক নির্বাচনী আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আনছার আলী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মামুন, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, জেলা কৃষকলীগনেতা ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান হারেজ উদ্দিন, মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম (গোফ্ফার), মুরইল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরইল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম (আরিফ), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক