
মোঃ ইলিয়াস আলীঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের মামুন এন্টার প্রাইজের স্বত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আবু তাহের এর নিজ উদ্যোগে রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল একাডেমির মহিলা খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ই নভেম্বর বিকালে রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির মাঠে মামুন এন্টারপ্রাইজের সৌজন্যে ২১ জন নারী ফুটবলারের মাঝে জার্সি বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আবু তাহের, রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক অধ্যক্ষ তাইজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পী পাটোয়ারী, রানীশংকৈলের সন্তান বোচাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন, রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির কোচ সুগামূর্ম ও জয়নুল ইসলাম,
সাংবাদিক এসোসিয়েশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান, মুক্ত বাংলা টিভির প্রতিষ্ঠাতা সোহাগ আলী সহ খেলেয়াড়দের অভিবাবক বৃন্দ।উল্লেখ্য যে, রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির ৬ জন খেলোয়াড় বর্তমান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে দক্ষতার সাথে খেলে আসছেন এছাড়াও আরো ৫ জন বিকেএসপিতে খেলার সুযোগ পেয়েছেন ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ