
রবিউল হাসান লায়ন,জামালপুর: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর পক্ষে সর্বস্তরের অটোরিক্সার শ্রমিকবৃন্দ নির্বাচনি প্রচারণায় এক বিশাল শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল অটোরিক্সা শোভাযাত্রা বের করেন অটোরিক্সার শ্রমিকবৃন্দ। শোভাযাত্রাটি কম্পপুর থেকে জামালপুর শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ বাইপাস রোড দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অটোরিক্সা শোভাযাত্রায় অংশ গ্রহণকারী শ্রমিকবৃন্দ জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার পৌরপতি হিসেবে দেখতে চাই, যোগ্য প্রার্থী ছানু ভাই, পৌর মেয়র হিসেবে তাকেই চাইসহ, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, মির্জা আজমের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন বলে নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে জামালপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দেড় ডজন নেতা পৌর মেয়র পদপ্রার্থী হয়েছেন। নৌকা প্রতীক প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু যোগ্য প্রার্থী হিসেবে অত্যাধুনিক উন্নত সমৃদ্ধ টেকসই উন্নয়নের পৌরসভা গড়ার প্রত্যয়ে পৌরবাসীর দোয়া সমর্থন প্রত্যাশী হয়েছেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ