
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান জিয়াউর রহমান (জিয়া)।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার সন্ধায় উপজেলার বুড়ইল সার্বজনীন দুর্গা মন্দির, দামুয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, দাসগ্রাম বারোয়ারী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান ঘোষণা করেন চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার মহিদুল ইসলাম বাবু, মুনিরুল ইসলাম ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান জিয়াউর রহমান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক