
কক্সবাজার প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার মাইকিং করা হয়েছে। মঙ্গলবার ২৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘আবহাওয়ার সতর্ক সংকেত বৃদ্ধি পাওয়ায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরীর নির্দেশে সেন্টমার্টিনদ্বীপের সর্বত্র মাইকিং করা হয়েছে। আজ সোমবার ২৩ অক্টোবর টেকনাফ থেকে পর্যটক নিয়ে বার আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন তিনটি জাহাজ সেন্টমার্টিনদ্বীপে এসেছে। সকল পর্যটককে আজই ফিরতি জাহাজে সেন্টমার্টিনদ্বীপ ত্যাগ করতে বলা হয়েছে’।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ২৩ অক্টোবর থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হয়েছে’।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক