হোম » ধর্ম » পীরগঞ্জে দূর্গা পূজার প্রস্তুতি সভা

পীরগঞ্জে দূর্গা পূজার প্রস্তুতি সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায় প্রমূখ।

এ সময় সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল সহ উপজেলার বিভিন্ন দূর্গা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলায় ১১৯টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!