
শুক্রবার (২৫ আগস্ট) নালিতাবাড়ী পৌরসভার শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে ডিআইজি উপস্থিত হলে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন পুলিশ বাহিনীর সদস্যরা। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান ধরে রাখার জন্য এবং সন্তানদের আর্শিবাদ করার মধ্য দিয়ে এই পূজা উৎসবে যোগদান করেন তিনি।
হিন্দু সনাতন ধর্মীয় নারী পুরুষ এ সময় মন্দিরে হাজির হয়ে এই পূজায় অংশ গ্রহণ করেন। সন্তানেরা মৃত বাবা-মায়ের ছবি নিয়ে এবং জীবিত বাবা-মাকে ভক্তি প্রণাম করে পানি দিয়ে বাবা মায়ের পা ধুয়ে পিতা-মাতার এই পূজা উৎসব পালন করেন।
তাছাড়া বাবা-মায়ের সন্তানদের মাথায় হাত বুলিয়ে আদর স্নেহ দিয়ে এই পূজা পালন করেছেন। পূজা শেষে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে মন্দির প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ