
মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের স্বনামধন্য ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৃহত্তর ময়মনসিংহের কিংবদন্তী ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে আজ দুপুরে দৈনিক নতুনযুগ পরিবার ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের পক্ষ থেকে উত্তর গৌরিপুর দারুল কোরআন আদর্শ হিফজ মাদরাসায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়া ৩৯;র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:
মেরাজ উদ্দিন।
দোয়া পরিচালনা করেন, অত্র মাদরাসার মোহতামিম হাফেজ মো: নুরে আলম। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মানব সমাজ উন্নয়ন
পরিকল্পনার জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক শাহরিয়ার শাকিরসহ মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম ইদ্রিস মিয়া নতুনযুগ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন। এদিকে এ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার তিন দিনব্যপী আয়োজনের ১১ এপ্রিল প্রথম দিনে শ্রীবরদীর গিলাগাছা এলাকায় ১২০টি পরিবার, ঝিনাইগাতীর তামাগাঁও এলাকায় একটি মসজিদে ৭০জন মুসল্লী, ঝিনাইগাতী বাজারের ৭০জন রোজাদার ও স্টেডিয়ামে ৫০জন স্বেচ্ছাসেবীর নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে বুধবার নালিতাবাড়ি উপজেলা ও বৃহস্পতিবার নকলা উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলা।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা