
চাটখিল প্রতিনিধি: (চাটখিলে- সোনাইমুড়ী) দিনব্যাপী রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব, অসহায়-দরিদ্র সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নোয়াখালী জেলার (চাটখিল- সোনাইমুড়ী) উপজেলায় সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন গুলোতে দিনব্যাপী ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এবং রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রার্থী নজরুল দেওয়ান, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ মানিক, খিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২