হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় ২,শত পিস ইয়াবাট্যাবলেট ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০৪

বগুড়ায় ২,শত পিস ইয়াবাট্যাবলেট ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০৪

এম এ রাশেদ: বগুড়ায় ডিবি পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২,শত পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।

বগুড়া সদর সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ রোড ব্রীজ এর উত্তর পাশে এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার রাসেল ইসলাম ব্যাপারী (৩৩), পিতা- মোতালেব ব্যাপারী, সাং-চকসূত্রাপুর জহুরুল পাড়া, মোঃ সাইদ ওরফে গিট্টু (৩২), পিতা-মোঃ নূর আলীম, সাং-নামাজগড় ডালপট্টি ও  শিবলু আকন্দ (২৯), পিতা-মৃত জাহাঙ্গীর আলম আকন্দ, সাং-পূর্ব পালশা, উভয়েই’র থানা ও জেলা বগুড়া।

এছাড়া অপর একটি পৌরসভার ২০ নং ওয়ার্ডস্থ্য নারুলী পূর্বপাড়া জনৈক “জাহাঙ্গীরের চা” স্টলের সামনে চেলোপাড়া থেকে সাবগ্রাম গামী পাকা রাস্তার উপর থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহিদুল ইসলাম (৩০), পিতা-মৃত মোজাফ্ফর প্রামানিক, সাং কাজলা (কুতুবপুরইউ/পি) থানা-সারিয়াকান্দি। ধৃত আসামী মোঃ রাসেল ইসলাম ব্যাপারী এর বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি, মোঃ সাইদ ওরফে গিট্টু এর বিরুদ্ধে ৪টি ও  শিবলু আকন্দ এর বিরুদ্ধে ২টি মামলা আছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!