
লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদের এ সম্মাননা জানানো হয়।
আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী।
বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস দূর হবে। ইসলামের পাখিরা কখনও অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। প্রসঙ্গত, ২০১২ সালে লক্ষ্মীপুর আইডিয়াল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়