
আগামী বুধবার (৩০ অক্টোবর) হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদরাসা মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে’ ওলামা কেরামের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আগামী বুধবার (৩০ অক্টোবর) এ বছরের হজের প্যাকেজ ঘোষণা করা হবে। তখন প্যাকেজের মূল্য কমানো হবে। গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমে যাবে।
যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেন উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসেন। এ সময় ওই মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়