হোম » রাজনীতি » জামালপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

রবিউল হাসান লায়ন : জামালপুর-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে নির্বাচনী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জামালপুর পৌরসভার সর্বস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়ায়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক নূর হোসেন আবুহানী প্রমুখ।
বক্তারা বলেন,  জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!