
মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্যামনগর কৈখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে ৷
২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় কৈখালী ইউনিয়নের এস,আর মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত প্রার্থী আতাউল হক দোলন ৷
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য স,ম আব্দুস সাওার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ও অধ্যাক্ষ এ,কে,এম জাফরুল আলম বাবু এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীরা ৷
জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন ৷ দেশে উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার ৷ আপনারা এর আগে অনেকের প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ফলে মাত্র কিছুই পাননি ৷ কথা দিয়ে যাচ্ছি আমি নির্বাচিত হলে শ্যামনগর আংশিক কালীগঞ্জকে একটি মডেল আসনে রুপান্তরিত করবো ৷ যেভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে শ্যামনগরের মানুষের পাশে থেকেছি ঠিক জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো ৷ এটা আমার প্রতিশ্রুতি নই, এটা আমার রুপান্তরিত করার কথা ৷
এ সময় সভাপতিত্বে করেন, জি,এম রেজাউল করিম অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি