
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মীদের প্রকাশ্যে হুমকি দিয়ে আলোচনার শিরোনাম হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান।
ধারণকৃত ভিডিওতে দেখা যায় তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে বলেন, নৌকা প্রতীকের বাইরে কেউ ভোট চাইতে পারবেনা। যদি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার এবং মায়া
চৌধুরীর লোকজন ভোট চাইতে আসে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা হাতে লাঠি রাখবেন। তারা ভোট চাইতে আসলে লাঠি পেটা করবেন।
সরকারি কর্মসূচিতে এভাবে বক্তব্য দিতে পারেন কিনা? এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন, এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য