
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর জেলার ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জেলা জাপা সভাপতিসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য পাওয়া গেছে।
যাচাই-বাছাইয়ে শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পাটির মনোনিত প্রার্থী ও জেলা জাপা সভাপতি মো. ইলিয়াস উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী জায়েদুল রশিদ শ্যামল এবং শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা, এইচএম ইকবাল হুসাইন অন্তর এবং মোহসিনুল বারী রুমীর মনোনয়ন পত্র বালিত হয়েছে।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুম এ তথ্য জানিয়েছে। এসময় মনোনয়নপত্র দাখিলকারী বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী উপস্থিত ছিলেন।
তবে তারা পরবর্তীতে আপিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা