
জয়পুরহাট প্রতিনিধি : তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে সর্বাত্তক অবরোধ সমর্থনে মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া – হিলি মহাসড়কে পুরানাপৈল এলাকায় এ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান,জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, পুরানাপৈল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাবুদ হোসেন,জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি,সদস্য এফতাদুল, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা,সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক