হোম » রাজনীতি » বগুড়া-৫ আসনে কেন্দ্রীয় তাঁতীঁলীগ নেতার গণসংযোগ

বগুড়া-৫ আসনে কেন্দ্রীয় তাঁতীঁলীগ নেতার গণসংযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-৫ (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিশাল গাড়িবহর নিয়ে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর ‘ল” কলেজের অধ্যক্ষ খান নুরে খোদা মুঞ্জু।
তিনি বেশ কদিন ধরে ধুনট ও শেরপুর উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রচারণা চালানোর পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে শনিবার ৪ নভেম্বর সকালে অধ্যক্ষ খান নুরে খোদা মুঞ্জু ধুনট-শেরপুরের প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন শেষে মোনাজতের মধ্য দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শেরপুর উপজেলার ধুনটমোড় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের হাট-বাজার পাড়া মহল্লা,মাদ্রাসা ঘুরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণের মাধ্যমে নৌকার ভোট প্রার্থনা করেন। প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি স্থানে তিনি পথসভায় অংশ নেন।
এসময় তিনি বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় তিনি তাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে জানান অধ্যক্ষ নুরে খোদা মুঞ্জু।
এসময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ খান নুরে খোদা মুঞ্জুকে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করতে স্লোগান দেন।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মওলা বক্স তালুকদার, নুর ইসলাম, রফিক ভূইয়া, বেলাল হোসেন, ইব্রাহিম আলী, রিয়াদ হোসেন, সাব্বির হোসেন,  সাগর মাহমুদ, রাকিব হাসান, রেদোয়ান,  হোসেন আলী, হৃদয় হাসান প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!