হোম » রাজনীতি » বিকল্পধারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে

বিকল্পধারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে

আওয়াজ অনলাইনঃ দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে নির্বাচন কমিশন আহুত আজ ৪ নবেম্বরের আলোচনা সভায় বিকল্পধারা বাংলাদেশ অংশ গ্রহণ করবে।

গতকাল শুক্রবার বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিকল্পধারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোহিতা করতে প্রস্তুত রয়েছে। ৩ নবেম্বর জেল হত্যার ইতিহাস স্মরণ করে তিনি বলেন, জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। তিনি জেলখানায় নিহত ৪ নেতার রুহের মাগফেরাৎ কামনা করেন।দলীয় সূত্রে জানানো হয়, নির্বাচন কমিশনের আজকের বৈঠকে দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি এবং প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি অংশ গ্রহণ করবেন।

জরুরি সভায় অন্যান্যের মধে বক্তৃতা করেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, ওবায়াদুর রহমান মৃধা, যুগ্ম মহসচিব এনায়েত কবীর, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারা ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মিস্টার ঢাকা, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, শ্রমজীবীধারার সাধারন সম্পাদক আরিফুল হক সুমন, যুবধারার সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার, বিকল্পধারার সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, দিনাজপুর জেলা বিকল্পধারার আহ্বায়ক আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা বিকল্পধারার আহ্বায়ক আ্যডভোকেট জাহাঙ্গীর আলম, যশোর বিকল্পধারার নেতা মারুফ হাসান কাজল প্রমূখ।

যুক্তফ্রন্টের যৌথসভা

এদিকে বিকল্পধারার জরুরি সভাশেষে দলের মধ্যবাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় যুক্তফ্রন্টের শরিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন । শরিক দলের নেতারা হলেন: বাংলাদেশ ইসলামী শরীয়া আন্দোলনের আমীর মাওলানা মাসুমবিল্লাহ, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দীলিপ দাসগুপ্ত, বাংলাদেশ নাগরিক জোটের সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক কামরুজ্জামান শিমু, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!