হোম » রাজনীতি » জামালপুরে যুবলীগের  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জামালপুরে যুবলীগের  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন : বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। 
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে দয়াময়ী চত্বরে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করার লক্ষ্যে ‘তারুণ্যের জয়যাত্রা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।
এসময় বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য করতে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসীরা আবার মাথানাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নস্থানে অরাজকতার সৃষ্টি করে দেশের উন্নয়নে বিঘ্ন ঘটাচ্ছে। বিএনপি-জামায়াত আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র শুরু করেছে।
তারা বলেন, যারা এদেশের বিরুদ্ধে ও বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।
সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!