হোম » রাজনীতি » তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জয়পুরহাটে দুলু

তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জয়পুরহাটে দুলু

জয়পুরহাট প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম  চলছে চলবে। বিএনপির এই আন্দোলন হয় এসপার নয় ওসপার।  
 দুপুরে শহরের নতুনহাট সরদারপাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এতোদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। জনগণ জেগে উঠেছে; ওদের পরাজিত করতে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি  সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!