
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ অক্টোবর সকাল ১১ টায় নলডাঙ্গা উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে এস এম ফিরোজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম (তোতা)।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এম.পি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন তোমরা ভালোভাবে লেখা পড়া করবে সময় মত স্কুলে আসবে সময় মত বাসায় পৌঁছাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের ছেলে-মেয়েদেরকে স্কুলে যাওয়া আসার পাশাপাশি সকল সময় খোজ খবর রাখবেন।
এসময় এমপি শিমুল আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ পরিবারের সম্পর্কে ইতিহাস জানতে হবে । বাল্যবিবাহ কে না বলতে হবে। বাল্যবিবাহ সর্ম্পকে অভিভাবক দের সচেতন হতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ শিরিন আক্তার, দিলীপ কুমার দাস সদস্য আওয়ামী লীগ নাটোর। বক্তব্যে এমপি শিমুলের কাছে স্কুলটির চারতলা ভবনের দাবী করেন।
সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম। মোঃ আব্দুস শুকুর, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, নলডাঙ্গা, , শেখ কামরুন নাহার কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ নাটোর, মোঃ হাবিবুর রহমান খান চুন্নু, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, অধ্যাপক এস.এম ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ রঈস উদ্দিন রুবেল, সহ-সভাপতি, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ,এবং জনাব মোঃ তৌহিদুর রহমান লিটন সহ আরও অনেক দলীয় নেতাকর্মী।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা