হোম » রাজনীতি » ৫ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

৫ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়ন আ.লীগের উদ্যোগে নেকমরদ চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫ শতাধিক দুস্থ অসহায় ও গরীব দুঃখী নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন আহমদ হোসেন বিপ্লব, জেলা আ.লীগ সদস্য আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য শওকত আলী স্বপন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,ইউপি আ.লীগ সম্পাদক স্বপন, কাদের সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!