হোম » রাজনীতি » নরসিংদীর পলাশে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নরসিংদীর পলাশে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আল আমিন মুন্সী:: নরসিংদীর পলাশে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামে জাতীয় পার্টির পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সদস্য

সচিব এড. সারোয়ার মোল্লার সঞ্চালনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আবেদ আলী মিশু, এড. রেজাউল করিম বাসেদ, ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব শামীম আল আজাদ, জাতীয় ওলামাপার্টির সভাপতি এমদাদুল হক দুলু, জাতীয় কেন্দ্রীয় কমিটির ওলামাপার্টির যুগ্ন আহবায়ক ডা. আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক হাজী মোকারম হোসেন,উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক মো. রেজুয়ান মোল্লা,যুব সংগতির আহবায়ক ওসমান মিয়া প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!