
সহদেব সূত্রধর সায়ন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের)
বুধবার (১৯ এপ্রিল) সকালে বাসাইল উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রকার্যালয়ের সামন ১৩০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি। এই ঈদ উপহারের মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি।
এ সময় বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সিনিয়ার সহ সভাপতি একে আজাদ খানশুর, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়্যারমান সোহানুর রহমান সোহেল, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ