
এম হিরন প্রধান : দেশের খ্যাতিমান চিকিত্সক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৯২তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (মুন্সেফ বাড়ি) মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বি চৌধুরী বর্তমানে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট।
বি চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে বিকল্পধারা আজ মঙ্গলবার রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট হাউজে, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করেন।

জন্মদিন উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ, বিকল্প যুবধারা, বিকল্প শ্রমজীবীধারা- সহ সকল অঙ্গ সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৯২তম জন্মদিন পালন করেন।
বি চৌধুরী ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন। তিনি যুক্তরাজ্যের তিনটি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস্ লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিতঃফেলো- এফআরসিপি এবং বাংলাদেশের (সম্মানিত) এফসিপিএস।
সাবেক এই রাষ্ট্রপ্রতি ও সংসদ সদস্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৮ সালে বি চৌধুরী রাজনীতিতে যুক্ত হন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও এমপি হন।
২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন।
তার সহধর্মিণী হাসিনা ওয়ার্দা চৌধুরী। অধ্যাপক বি চৌধুরী দুই মেয়ে ও এক ছেলের জনক। তার বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার। ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিত্সক। একমাত্র ছেলে মাহী বি চৌধুরী রাজনীতির সঙ্গে যুক্ত ও বর্তমান সংসদের সদস্য।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা