হোম » রাজনীতি » জামালপুরের শরিফপুরে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরের শরিফপুরে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন, জামালপুর  প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ, ২নং শরিফপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ২নং শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলতাফ হোসেন লেবু, আব্দুল হামিদ খোকা, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর শফি-উদ-দৌলা চিশতী, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর রাফি আকন্দ প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম।  ত্রি-বার্ষিক সম্মেলনের সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক খোকা। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!