হোম » সারাদেশ » রায়গঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমূখী চরম ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

রায়গঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমূখী চরম ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে চাল, ডাল, চিনি, সরিষার তেল, সয়াবিন তেল, পেয়াজ, আদা, কাচামরিচসহ প্রভৃতি পণ্যের মূল্য। এতে করে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কতটা দূরভোগের শিকার হচ্ছে তা কেবল তাদের চোখ-মুখের দিকেই তাকালে বোঝা যায়। আমাদের দেশের অধিকাংশ জনগণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। গত দুই বছরে করোনার কারনে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা নানা সমস্যায় জর্জরিত। তার ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে না খেয়ে মরার উপক্রম হয়েছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের অসহায় মানুষগুলোর। এমন পরিস্হিতিতে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রশাসনিক ভাবে নিয়মিত সুস্ঠু ততারকি করাসহ যথাপযুক্ত ব্যবস্হা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছেন উপজেলার মধ্যবিত্ত ও নিম্নআয়ের অধিকাংশ মানুষগুলো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!