হোম » রাজনীতি » টাঙ্গাইলের ২৪টি ইউপি ও ১টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

টাঙ্গাইলের ২৪টি ইউপি ও ১টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুর, কালিহাতী ও মধুপুর উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ ও ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নে কারচুপীর অভিযোগ এনে চেয়ারম্যান পদের দুই প্রার্থীর ভোট বর্জন ও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনে সহিংস বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রবিবার (২৮ নভেম্বর)সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপারে এবং পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন করা হয়। ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।

এদিকে সকাল থেকেই সকল ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তারা সুশৃংখলভাবে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!