
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের বিএনপি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মোল্লাহাটের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি প্রথমেই মন্তব্য করেন— “মোল্লাহাটের সাংবাদিকগণ এতটাই খারাপ যে শুধু টাকা চায়।”
সাংবাদিক মহল এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকরা তার কাছে কোনো আর্থিক সাহায্য চাইতে যাননি, বরং সৌজন্য সাক্ষাতের জন্যই গিয়েছিলেন। মোল্লাহাটে দীর্ঘদিন ধরে এ ধরনের সৌজন্য সাক্ষাতের একটি সামাজিক ও পেশাগত ট্রাডিশন প্রচলিত রয়েছে।
সাংবাদিকরা আরও বলেন, হয়তো তিনি পূর্বে কোনো অপ্রীতিকর অভিজ্ঞতার কারণে ভুল বোঝাবুঝি করেছেন, তবে একজন সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে সাংবাদিকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তারা স্পষ্ট করে জানান, মোল্লাহাটের সাংবাদিক সমাজ কখনোই পেশার মর্যাদা ও নৈতিকতা বিসর্জন দিয়ে অর্থের বিনিময়ে কাজ করে না। এ ধরনের মন্তব্য সাংবাদিকদের মানহানি ও সম্মানহানির শামিল।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ