
মুহাম্মদ আরিফ বিল্লাহ, পিরোজপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ছারছিনা ঘাট থেকে শতাধিক ট্রলার নিয়ে এ নৌ র্যালি শুরু হয়।
উপজেলার কয়েকশত নেতাকর্মী নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌপথে র্যালি অনুষ্ঠিত হয়। রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর দুই আসনের জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী সাঈদীপুত্র শামীম সাঈদী। এ সময় নেছারাবাদ উপজেলার কয়েক হাজার নেতাকর্মী রেলিতে অংশ নেন।
এ সময় প্রধান অতিথি শামীম সাঈদী বলেন, আমাদের কাছে অনেকে অভিযোগ করেছে নেছারাবাদের অনেক জায়গায় নদী ভাঙ্গন হয়েছে, অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা ট্রলারে ঘুরে সেসব জায়গা দেখব। আমরা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে নদী ভাঙ্গনসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা