হোম » রাজনীতি » নকলায় একসাথে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

নকলায় একসাথে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হঠাৎ করেই বড় ধাক্কার মুখে পড়ল। উপজেলা সমন্বয় কমিটি থেকে একসাথে পদত্যাগ করেছেন ১৫ নেতা—এর মধ্যে আছেন ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের স্থানীয় এক বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের অভিযোগ, সম্প্রতি ঘোষিত উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী “অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য”। সেই কারণে পুরো কমিটিকে প্রত্যাখ্যান করে তারা লিখিত পদত্যাগপত্র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কাছে পাঠিয়েছেন।

যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম আরব বলেন,

“আমরা একসাথে পদত্যাগ করেছি কারণ ওই প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতার অভাব—সব মিলিয়ে তাকে নেতৃত্বে মেনে নেওয়া সম্ভব নয়।”

প্রসঙ্গত, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে নকলা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। তাতে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে মোট ৩২ সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু ঘোষণার মাত্র ৯ দিন পরই এই গণপদত্যাগে এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনার ঝড়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!