
দেশজুড়ে চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন করে কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
কর্মসূচির মধ্যে রয়েছে, রোববার (৪ আগস্ট) সারা দেশের পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা।
এছাড়া সোমবার বিকাল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে শোক র্যালি করবে দলটি।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোকমিছিল স্থগিত করে আওয়ামী লীগ।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা