
মো: তারিকুর রহমান: জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) এস এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২২.১০.২০২৩ ই: বেলা আনুমানিক ৪’৩০ ঘটিকায় জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ ধৃত ১নং কুদ্দুস হোসেনের ছেলে মোঃ হারুন অর রশিদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ হারুন অর রশিদ(৩২), জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ২। মোঃ আবুল বাশার (৩০), কে ১৬ (ষোল) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এলাকাবাসী সূত্রে জানা যায় তারা বহুদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক