প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ
জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ২

মো: তারিকুর রহমান: জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) এস এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২২.১০.২০২৩ ই: বেলা আনুমানিক ৪'৩০ ঘটিকায় জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ ধৃত ১নং কুদ্দুস হোসেনের ছেলে মোঃ হারুন অর রশিদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ হারুন অর রশিদ(৩২), জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ২। মোঃ আবুল বাশার (৩০), কে ১৬ (ষোল) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এলাকাবাসী সূত্রে জানা যায় তারা বহুদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.