
আওয়াজ অনলাইন: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের অগ্নিকান্ডের তদন্তে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা শহরে সাম্প্রতিক সময়গুলোতে বার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে যাচ্ছে। শক্তিশালী কোনো কারণ না থাকলেও অগ্নিকান্ডের মতো ঘটনা হরহামেশাই ঘটে যাচ্ছে।
সরকারের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা জানিয়েছেন এর সাথে জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা সে বিষয়ে যথেষ্ঠ তৎপর।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী