
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাংগার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন মহাদ্বয়ে উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ১৪.০৯.২০২৩ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত ০৬(ছয়) জন শিক্ষার্থীকে চলতি সভায় পুলিশ সুপার মহোদয় সংবর্ধিত করেন। উল্লেখ্য আগস্ট/২৩ মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় ১৩(তের) জন কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধিত করেন। জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি সন্তানদের তাদের অভিভাবকগণের উপস্থিতিতে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২