
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে ১৪.০৯.২০২৩ তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় সেপ্টেম্বর/২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যান্ড অপস) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম সহ ০৩(তিন) পুলিশ পরিদর্শককে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাঙ্গার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ৪১(এক চল্লিশ) জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, পুলিশ লাইন মেডিকেল অফিসার হুমায়রা আক্তার; ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১,
ও ডিএসবি; সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২