
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে চকরিয়া উপজেলার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ২টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বনবিভাগ।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নির্দেশনায় কাকারা বনবিট কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় কাকারা বনবিটের পাহাড়তলী মেয়াজি পাড়া এলাকা থেকে ২টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া বনবিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কাকারা বনবিটের পাহাড়তলী এলাকায় বন বিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কয়েকটি অবৈধ বসতি (ছাপলা ঘর) গড়ে তুলে কতিপয় ভূমিদস্যু। পরে বিষয়টি নজরে আসার পর কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বুধবার দুপুরে ওইসব বসতি উচ্ছেদ করা হয়। এ সময় স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে স্থাণীয় কাকারা বনবিট কর্মকর্তা এফজি মাসুদ রানাসহ বন বিভাগের লোকজন অংশগ্রহন করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ