
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে বাড়ির পাশে থাকা জলাশয়ে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গত শনিবার এই ঘটনা ঘটে। নিহত ওই দুই বোন হলেন বাড়িখলা দক্ষিণ পাড়ার বাসিন্দা, সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুল এর সন্তান।
জানা যায় , প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন দুই বোন জান্নাতুল রাইসা (৫)ও রাইকা আক্তার মাইশা(৪)। সেখানে থেকে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে। কিছুক্ষণ পর তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুজি শুরু করেন। অনেক খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা টেনশনে পাড়া প্রতিবেশীদের ডাক দেন। সবাই মিলে খোঁজাখুঁজি ও মাইকিং শুরু করেও কোন ফল পাচ্ছিলেন না।
পরে তারা নিকটস্থ রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন এমন সময় তারা বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচে থেকে উদ্ধার করেন। মুহুর্তের মধ্যে মৃত্যু দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুল এর স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনি বাকরুদ্ধ। এ ঘটনায় বাড়িখলা গ্রামে শোকের মাতম চলছে।
এ বিষয়ে লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইসমত আরা জাহান বলেন, শিশু দুটি বেশ ফুটফুটে ছিল। পরিবারের বড় আদরের সন্তান ওরা। আজকে দুপুরে পানি ডুবে এই মৃত্যুর সংবাদটি আমাদের পুরো গ্রামের মানুষকে মর্মাহত করেছে।
এস

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য