
আওয়াজ অনলাইন: সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের দোহাজারী শাখার মাধ্যমে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরন করেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ¦ মোহাম্মদ লোকমান হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মোঃ আরফান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ভিপি চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার, আব্দুল কাইয়ুম এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এস

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য