
রাজাপুর ( ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি- ১ (রাজাপুর – কাঠালিয়া) মাননীয় সাংসদ আলহাজ্ব বজলুল হারুন এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান শাহ্ মোহাম্মদ নাহিয়ান হারুন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ- কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাজাপুর – কাঠালিয়া এলাকার আ’লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগন শাহ্ মোহাম্মদ নাহিয়ান হারুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
তিনি শনিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে গাবখান সেতু পশ্চিম প্রান্তে পৌছার সাথে সাথে অপেক্ষমান রাজাপুর কাঠালিয়ার আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবমহিলালীগ, তাতিঁ লীগ সহ অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরন করেন।
পরে মটর সাইকেল ও মাইক্রো শোভাযাত্রা সহকারে কানুদাসকাঠি কমপ্লেক্সে পৌছিলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন তার প্রয়াত দাদা আলহাজ্ব মাওলানা আব্দুর রব (রহঃ) বুলবুলে বাংলাদেশ এর মাজার জিয়ারত করেন। সেখানে দোয়া মোনাজাতে তার সফরসঙ্গীরা সহ আগত নেতাকরমীরা অংশ নেন।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া করা হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত শেষে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পরে শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজাপুর কাঠালিয়াবাসীর পক্ষথেকে কৃতজ্ঞতা ও প্রানঢালা অভিনন্দন জানান।স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে আলহাজ্ব বজলুল হক হারুনকে নৌকা মার্কায় বিপুল ভোটে পুনরায় বিজয়ী করার আহব্বান জানান। কাজ করার আহবান জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক