
এ ব্যাপারে নুর আলম অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ২ শতাংশ জমিতে জোর করে লিটন গ্যাংরা ঘর তুলতেছে। তিনি আরো বলেন, আমার ক্রয়কৃত ধীতপুর আলাল মৌজার জে এল নং-৯০, খতিয়ান নং-৯০৬, আরএস খতিয়ান নং-২০, আরএস দাগ নং-৬৬১, জরিম পরিমান-২ শতাংশ। কিন্তু হটাৎ করে গত ২৯ আগষ্ট সকালে তারা ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে আমার জমিতে জোর করে ঘর উত্তোলন করে। এতে আমি বাঁধা দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং রাতে আমার বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া করেন।
এখন আমার জীবন হুমকির মুখে আছে। তারা সমাজের আইন-কানুন, বিচার-ব্যবস্থা কিছুই মানে না। এ বিষয় নিয়ে একাধিকবার শালিশের ব্যবস্থা করা হলেও তারা কোনো বিচার মানে না। নুর আলম আরো বলেন, গত ২০২২ সালে আমি আমার ক্রয়কৃত জমির ৬২৩ দাগের ৩.৯৬ ও ৬৩১ দাগের ০.৫৪ খাজনা খারিজ পরিশোধ করেছি। এখন আমার নিজের জমিতে আমি যেতে পারছিনা। তাই আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে লিটন গংরা বলেন, এটা আমার বাবা জমি। আমাদের কাছে আমাদের নামে ওই জমির দলিল পর্চাসহ সকল কাগজপত্র আছে। তাই আমরা ঘর তুলেছি। এ বিষয়ে বহুলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বসা হলেও কোনো সুরহা হয় নাই। দুপক্ষ এক হলে প্রয়োজনে তাদেরকে নিয়ে আবার বসা হবে। এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ