হোম » অন্যান্য বিভাগ » ঠাকুরগাঁয়ের শ্রেষ্ঠ এসআই  নির্বাচিত হলেন রুহিয়া থানার হানিফ মন্ডল

ঠাকুরগাঁয়ের শ্রেষ্ঠ এসআই  নির্বাচিত হলেন রুহিয়া থানার হানিফ মন্ডল

ফারুক হোসেন রুহিয়াঃ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, দাগী আসামিদের গ্রেফতার ও ক্লুলেস গুরুত্বপূর্ণ মামলার তথ্য উদ্ঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পদে ভূষিত করা হয়।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক।

রবিবার (৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

দিনাজপুর জেলা পার্বতীপুর থানা শেরপুর গ্রামের ভবানীপুর বাজারের বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুল ইসলামের তিন ছেলে মেয়ের মধ্যে হানিফ মন্ডল সবার বড়। তিনি ২০০১ সালে পুলিশে যোগদান পরে দীর্ঘদিন বিভিন্ন জেলায় সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

২০২২ সালের ৪ আগষ্ট রুহিয়া থানায় যোগদান করেন। এখানেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। তারই ফলশ্রুতিতে এবার ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন।

জানা যায়, সামগ্রিক কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

এ বিষয়ে এস আই হানিফ মন্ডল বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!